ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে জঙ্গল থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালকের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ২৬ ডিসেম্বর দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গজারি বন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশসূত্রে জানা যায়, উদ্ধারকৃত নিহত ব্যক্তির নাম শামীম (৩০)। সে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা মাস্টার পাড়া এলাকার ছামান মিয়ার ছেলে। মাওনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সুরুজ্জামান জানান, চলতি মাসের ২০ ডিসেম্বর হতে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন শামীম।

এ ব্যাপারে ২১ ডিসেম্বর শ্রীপুর থানায় পরিবারের পক্ষ হতে একটি সাধারণ ডাইরি করা হয়। স্থানীয়দের ধারণা অটোরিকশা ছিনতাইয়ের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত শামীমের প্রতিবেশি আরিফ জানান, শামীম সহজ সরল শান্ত স্বভাবের লোক ছিলো। তাঁর এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিলো। জীবিকা নির্বাহ করতেই সে রিকশা চালাতো। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মফিজ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   

ads
ads
ads

Our Facebook Page

↑